1 Answers

পোশাকের রং সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে ব্যক্তিত্বকে মাধুর্যময় করে তোলা যায়। 

পরিধানকারীর দেহ ত্বকের উপর পোশাকের রঙের প্রভাব অনেক বেশি। তাই পোশাকের রং এমনভাবে নির্বাচন করতে হবে যাতে দেহত্বক বাহ্যিক দৃষ্টিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে।

ফর্সা একজন মেয়েকে যে কোনো রঙের পোশাকেই সুন্দর দেখাবে। অন্যদিকে গায়ের রং শ্যামলা হলে গাঢ় রং বর্জন করে হালকা রং নির্বাচন করতে হবে, যাতে তার গায়ের রং উজ্জ্বল দেখায়। শ্যামলা মেয়েরা যদি মানানসই হালকা উজ্জ্বল রঙের পোশাক পরে তবে তাদের কিছুটা ফর্সা লাগবে। রুমার গায়ের রং কালচে শ্যামলা। তাই তার পোশাকের রং নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে। সে এমনভাবে পোশাকের রং নির্বাচন করবে যাতে তার দেহকে বাহ্যিক দৃষ্টিতে আরও উজ্জ্বল দেখাবে। তাকে গাঢ় রং বর্জন করে হালকা রং নির্বাচন করতে হবে। এতে তার গায়ের রং উজ্জ্বল দেখাবে।

6 views

Related Questions