1 Answers
প্রত্যেক রঙেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে।
পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে ব্যক্তি সহজেই নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারে। আবার সঠিক রং নির্বাচনের অভাবে পোশাক পরিধানে ব্যক্তিকে মলিন দেখায়।
সূচির গায়ের রং শ্যামলা। তাই পোশাকের রং নির্বাচনে সে দেহত্বকের উজ্জ্বলতা, সমন্বয় রক্ষা ও প্রাধান্য সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। যেহেতু শ্যামলা বর্ণের মেয়েদের হালকা রঙের পোশাক পরিধান করলে গায়ের রং উজ্জ্বল দেখায় এবং গাঢ় রং পরিধান করলে অনুজ্জ্বল দেখায় তাই সূচি হালকা রঙের পোশাক নির্বাচন করেছে। অপরদিকে পোশাকের কোনো অংশকে আকর্ষণীয় করার জন্য এতে প্রাধান্য সৃষ্টি করা প্রয়োজন হয়। সূচি এক্ষেত্রে রঙের প্রতি গুরুত্ব দিয়েছে। সে তার শাড়িতে কোমরের কাছে গাঢ় বেগুনি রঙের ফুল করা নকশা ব্যবহার করেছে। দেহত্বককে সুন্দরভাবে উপস্থাপনের জন্য পোশাকে সন্নিবেশিত বিভিন্ন রঙের সম্পর্কের মধ্যেও সমন্বয় থাকা উচিত। এতে করে ব্যক্তির নিজেকে প্রকাশ করা সহজ হয় এবং সহজে অন্যের দৃষ্টিও আকর্ষণ করা যায়।