1 Answers
অমিয়ার জন্য পোশাক নির্বাচনের সময় দেহাকৃতির দিকে দৃষ্টি দেওয়া উচিত।
খর্বকায় ও স্থূল মেয়েরা বড় বড় ছাপার শাড়ি পরলে তাদের আরো খর্বকায় ও স্থূল মনে হয়। এই দিকটি বিবেচনা করে তাদের বড় ছাপার শাড়ি পরিহার করে ছোট ছোট ছাপার শাড়িকে প্রাধান্য দিতে হবে।
অমিয়ার দেহাকৃতি স্থূল ও খর্বকায় প্রকৃতির। কিন্তু সে বড় ছাপার শাড়ি ও কলারযুক্ত ব্লাউজ পছন্দ করে। তাই তাকে ছোট ছোট ছাপাযুক্ত 'শাড়ি পরতে হবে। এছাড়া তার গ্রীবাদেশ খাটো। এজন্য 'ভি' বা 'ইউ' আকৃতির গলার নকশা তার জন্য মানানসই। তাকে কলারযুক্ত ব্লাউজ পরিহার করতে হবে। উপরোক্ত বিষয়গুলোর সাথে তার মুখাকৃতি, দেহের অন্যান্য ত্রুটি ও সৌন্দর্যকে গুরুত্ব দিতে হবে। তবেই পোশাক নির্বাচন সঠিক হবে।
5 views
Answered