1 Answers

অমিয়ার বান্ধবী ইমার দেহাকৃতি অনুযায়ী সঠিক পোশাক নির্বাচনের পরামর্শটি যথার্থ। 

দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পোশাক-পরিচ্ছদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তেমনি দেহের ত্রুটিগুলোও এর মাধ্যমে গোপন করা যায়। পোশাক নির্বাচন করার সময় খাটো, মোটা, লম্বা, পাতলা ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করতে হবে। যারা মোটা তাদের জন্য ঢিলেঢালা পোশাক, ঘাড়ের কাছে যাদের মাংস উঁচু তাদের মাংসপিন্ডের ঠিক মাঝামাঝি গলার ছাঁট দেওয়া উচিত। আবার মুখের আকৃতি অনুযায়ী গলার নকশা করা উচিত। তেমনি গলার আকৃতির দিকে লক্ষ রেখে পোশাকে কলার নির্বাচন করা দরকার। এভাবেই প্রত্যেকের দেহের ধরন ও আকৃতির দিকে লক্ষ রেখে পোশাক নির্বাচন করা উচিত। তাহলেই সহজে ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা সম্ভব।

5 views

Related Questions