1 Answers
বস্তুগত সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে শায়লার বান্ধবীর সময় ও শক্তির সাশ্রয় হয়। যেকোনো কাজ এমনভাবে করতে হবে যাতে সে কাজে কম শক্তি ব্যয় হয়, অথবা একই পরিমাণ শক্তি ব্যবহার করে যেন অনেক কাজ করা যায়। শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে কাজে অনীহা, ক্লান্তি ও বিরক্তি সৃষ্টি হয়।
সভ্যতার অগ্রগতির ফলে গৃহস্থালির কাজকর্ম সহজ করতে শ্রম লাঘবের জন্য বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। যেমন- রাইস কুকার, প্রেসার কুকার, ওভেন, ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক ইস্ত্রি, ব্লেন্ডার, জুসার, বৈদ্যুতিক কেটলি ইত্যাদি। শায়লার বান্ধবী নীলা গৃহস্থালির কাজে প্রেসার কুকার, ওভেন ব্যবহার করেন। এর ফলে তার কাজ করতে কম শক্তি ব্যয় হয় এবং সময়ও কম লাগে। নীলা এসব শ্রমলাঘব যন্ত্রপাতি ব্যবহারের পর আবার নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখেন। কারণ বস্তুগত সম্পদ যথাযথভাবে যত্ন ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। যেকোনো সম্পদের সুষ্ঠু ব্যবহার পরিবারের আয় বাড়াতে, ব্যয় হ্রাস করতে ও অর্থ সঞ্চয়ে সাহায্য করে। নীলা বিভিন্ন তৈজসপত্র যত্ন সহকারে ব্যবহার করে বলেই এগুলো টেকসই হয়। বার বার কিনতে হয় না বলে অর্থের অপচয়ও হয় না।
সুতরাং, বস্তুগত সম্পদ ব্যবস্থাপনার কারণেই নীলার সময় ও শক্তির সাশ্রয় হয়।