1 Answers
ভাই-বোনের সম্পর্ক ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যকার সম্পর্ক শিশুর বিকাশে সহায়তা করে।
জন্মের পর থেকে মায়ের সাথে শিশুর সম্পর্ক তৈরি হয়। মায়ের কোমল স্পর্শ, স্নেহ, হাসি ও ভালোবাসা শিশুর সাথে তার গভীর সম্পর্ক গড়ে তোলে। এছাড়া বাবার সাথে শিশুর ঘনিষ্ঠ সম্পর্ক তার ইতিবাচক বিকাশে ভূমিকা রাখে। কখনও কখনও বাবার সাথে সুসম্পর্ক তার মানসিক, সামাজিক ও আবেগীয় বিকাশে মায়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবারে দাদা-দাদি ও নানা-নানি শিশুর সাথে গল্প করেন, তাদের জীবনের অনেক ঘটনা শোনান, তারা শিশুর বিভিন্ন অসুবিধার কথা শোনেন, তা সমাধানের চেষ্টা করেন এবং তাকে আদর- ভালোবাসা দেন। এতে শিশুর সাথে তাদের হৃদ্যতা গড়ে ওঠে যা তার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও চারপাশের মানুষের সঙ্গে ভাব বিনিময় ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটে।