1 Answers
উদ্দীপকে মানিকপুর গ্রামে সরকারের তিন ধরনের ব্যয়ের কথা বলা আছে। এ তিন খাত ছাড়াও সরকারকে কৃষি শিক্ষা ও স্বাস্থ্যখাতে প্রচুর ব্যয় করতে হয়। নিচে উদ্দীপকের আলোকে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের ব্যয় বিশ্লেষণ করা হলো-
১. শিক্ষা: বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর ব্যয় করতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে।
২. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ: হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন, বিভিন্ন সংক্রামক রোগপ্রতিরোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃস্বাস্থ্য কর্মসূচি প্রভৃতি খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে।
৩. কৃষি, মৎস্য ও পশুপালন: বাংলাদেশ সরকার এ খাতসমূহে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে।
উদ্দীপকে কেবল তিনটি ব্যয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো ছাড়াও কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি খাতে সরকারকে ব্যয় করতে হয়। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের ব্যয় প্রত্যেক এলাকার জন্যই অত্যন্ত জরুরি। তাই মানিকপুরেও উক্ত বিষয়ে ব্যয় করতে হয়।