1 Answers
তথ্য-২-'ক' সাহেব ও তার এলাকার জনগণ উদ্দীপকে উল্লিখিত কর্তব্য ছাড়াও বহুবিধ কর্তব্য পালন করেন-প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতকগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল ও পরিপূরক। তথ্য-২ এ আমতলীর 'ক' সাহেব ও তার এলাকার জনগণকে শুধুমাত্র একটি দায়িত্ব কর্তব্য পালন করতে দেখা যায়। আর তা হলো ভোটাধিকার প্রদান করা, যা নাগরিকের একটি পবিত্র দায়িত্ব ও কর্তব্য। এছাড়াও নাগরিককে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের নির্দেশ মেনে চলা, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সর্বদা সজাগ থাকা, চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকা, রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা, যথাসময়ে কর প্রদান করা, রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, নিঃজস্ব সংস্কৃতির চর্চা করা প্রভৃতি কর্তব্য পালন করতে হয়। এতোসব দায়িত্ব-কর্তব্যের মধ্যে তথ্য-২-এ শুধুমাত্র একটি মাত্র কর্তব্য উপস্থাপিত হওয়ায় প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলে আমি মনে করি।