1 Answers

উদ্দীপকে উল্লেখিত প্রথম দুটি স্লাইডের তথ্যে আইন ও স্বাধীনতার মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান সেটিই প্রকাশ পেয়েছে।
আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র অনুমোদিত নিয়ম-কানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আর অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে, নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা। আইন স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে। এ থেকে বোঝা যায়, আইন ও স্বাধীনতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
স্বাধীনতা রক্ষার জন্য আইন তৈরি হয়েছে এবং স্বাধীনতাই আইন তৈরি - করতে সহায়তা করে। পিতা-মাতা যেমন অভিভাবক হিসেবে সন্তানদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করে নিরাপদে রাখেন, ঠিক তেমনি আইন সর্বপ্রকার বিরোধী শক্তিকে প্রতিহত করে স্বাধীনতাকে রক্ষা করে।
আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের প্রথম দুটি স্লাইডে আইন ও স্বাধীনতার ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions