1 Answers
উদ্দীপকের শেষ স্লাইডের তথ্য নির্দেশ করে, স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়।
স্বেচ্ছাচারিতা হচ্ছে আইন বা বিধি-বিধানের পরোয়া না করে যা ইচ্ছা তাই করা। সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না। কারণ সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, কাউকে ইচ্ছামতো সবকিছু করার স্বাধীনতা দিলে সমাজে অন্যদের ক্ষতি হতে পারে, যা এক অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে।
পৌরনীতিতে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা। অর্থাৎ, স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারো ক্ষতি না করে সবাই নিজের অধিকার ভোগ করে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে। আলোচনা থেকেও এ বিষয়টিই স্পষ্টত প্রতীয়মান হয়, স্বাধীনতা মানে কখনোই স্বেচ্ছাচারিতা নয়।