1 Answers

উদ্দীপকের প্রথম অংশটি সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবারকে নির্দেশ করে।

পরিবারের মধ্যেই সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে শিশুর জন্মের আগে থেকেই। শিশুর সবচেয়ে কাছের মানুষ তার বাবা-মা। আবার এদের মধ্যে অধিকতর প্রিয় 'মা'। স্বভাবতই শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে মা থেকে। পিতামাতার মধ্যকার সম্পর্ক শিশুর সামাজিকীকরণের প্রভাব ফেলে। কোনো পরিবারে বাবা আবার কোনো পরিবারে মা-বাবা উভয়ই উপার্জন করেন। সংসার পরিচালনায় তাদের স্বতন্ত্র আচরণ ও মূল্যবোধ শিশুর সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। শিশুর আত্মপ্রত্যয়ী ও জিদভাব বাবা-মায়ের আচরণের ফল। আবার মা-বাবার মধ্যকার দ্বন্দ্ব শিশুর ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ছুটির দিনে পরিবার বিনোদনের ব্যবস্থা করে থাকে শিশুর জন্য। পরিবারের শিশুদের বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যায়। ফলে শিশুরা সমাজের অন্যান্যদের সাথে, খেলার সাথিদের সাথে মেলামেশার সুযোগ পায়। শিশু এসবের মধ্য দিয়ে সহযোগিতা, সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, 'ভালোবাসা প্রভৃতি গুণাবলি অর্জন করে পরিবার থেকে। এজন্য পরিবারই সামাজিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম।

4 views

Related Questions