উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত বিষয়টি পৌরনীতির বিষয়বস্তুর কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত বিষয়টি পৌরনীতির বিষয়বস্তুর অন্তর্ভুক্ত নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক দিককে নির্দেশ করে।
পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অতীতে নাগরিকতা কীভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানের নাগরিকের মর্যাদা কীরূপ এসবের ওপর ভিত্তি করে 'পৌরনীতি ও নাগরিকতা' বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলি, অবদান এবং নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়।
উদ্দীপকে বলা হয়েছে, শিক্ষক ক্লাসে মানবিক শাখার শিক্ষার্থীদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন, যা মানুষের অতীত পর্যালোচনা করে, ভবিষ্যতের দিক নির্দেশনা দেয় এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার গঠন, ক্ষমতা ও কার্যাবলি নিয়ে আলোচনা করে। এ থেকে বোঝা যায়, শিক্ষকের আলোচিত বিষয়টি পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তুকে ইঙ্গিত করে। কারণ নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক বিষয়াবলি পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তুর অন্তর্ভুক্ত।