1 Answers
সমরবাবু বেদের যে অংশটি অধ্যয়ন করেছেন তা হচ্ছে অথর্ববেদ। কারণ চিকিৎসা বিজ্ঞানের মৌলিক নির্দেশনা এ অংশেই লিপিবদ্ধ আছে।
অথর্ববেদের প্রাচীন নাম ছিল অর্থবাঙ্গিরস। অথর্বন ও অঙ্গিরা প্রাচীনকালের ঋষি যাঁদের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল। অথর্ব শব্দের অর্থ-অথর্ববেদে (৭/১/৪) পরব্রহ্মা ভগবান করা হয়েছে। অথর্ববেদ সংহিতায় বিভিন্ন বিষয়ক মন্ত্র সংকলিত রয়েছে এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ বিষয়ে আলোচিত হয়েছে। তবে সাধনার জন্য শরীর ও মনের সুস্থতা যেহেতু সর্বাগ্রে দরকার, তাই এ বেদে এ বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। চিকিৎসা বা ভেষজবিদ্যা, মাঙ্গলিক ক্রিয়াকাণ্ড, শত্রুবধের উপায় প্রভৃতি অথর্ববেদের বিষয়বস্তু। এ বেদে ২০টি কান্ড ও ৭৩১ সূক্ত এবং প্রায় ৬০০০ মন্ত্র রয়েছে।
5 views
Answered