1 Answers

প্রদীপ বাবু ঈশ্বরের সাকার রূপের উপাসনা করেন।

আমাদের মঙ্গলের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। তাঁর গুণগান করি। বিশেষ পদ্ধতিতে ঈশ্বরের গুণগান করার রীতিকে বলা হয় উপাসনা। আক্ষরিকভাবে উপাসনা বলতে ঈশ্বরের পাশে অবস্থান করাকে বোঝানো হয়। উপাসনা সাধারণত দুই ধরনের হয়ে থাকে-

সাকার উপাসনা ও নিরাকার উপাসনা। উদ্দীপকের প্রদীপ বাবু তার বাড়িতে বিভিন্ন দেব-দেবীর পূজার্চনা করেন। এর মাধ্যমে সাকার উপাসনার বহিঃপ্রকাশ ঘটেছে। প্রতীক শব্দের অর্থ চিহ্ন বা আকার। মূলত এ ধরনের উপাসনা বিভিন্ন দেব-দেবীর প্রতিমাকে (ব্রহ্মা, বিষ্ণু, শিব, সরস্বতী, লক্ষ্মী, মনসা প্রভৃতি) উদ্দেশ্য করে করা হয়। প্রতীক উপাসনা সগুণ উপাসনা বা ভক্তিযোগ নামে পরিচিত। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করেন। এ সময় তিনি প্রতিকৃতিতে প্রকাশিত। পূজা করাকে সগুণ উপাসনা হিসেবে বিবেচনা করা হয়। অতএব, পাঠ্যবইয়ের আলোকে বলা যায় যে, প্রদীপ বাবু ঈশ্বরের সাকার রূপের উপাসনা করেন।

4 views

Related Questions