1 Answers
সুশীল যে আসনটি অনুশীলন করছে সেটি হলো হলাসন। কারণ এ আসন অনুশীলনের সময় শরীরের আকৃতি 'হল' বা লাঙলের মতো হয় এবং এ লাঙলই কৃষিকাজে ব্যবহৃত অন্যতম উপকরণ। যোগসাধনা মুক্তিলাভের একটি বিশেষ উপায়।
যোগসাধনায় আসন অনুশীলন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যোগাসন অনুশীলনে শরীর ও মন সুস্থ থাকে। বিভিন্ন ধরনের যোগাসন রয়েছে। এর মধ্যে হলাসন একটি। 'হল' শব্দের অর্থ লাঙল। এ আসনে দেহভঙ্গি অনেকটা হলের অর্থাৎ লাঙলের মতো দেখায় বলে একে হলাসন বলে। পা দুটো সোজা করে চিৎ হয়ে শুয়ে পড়তে হবে। উরু, হাঁটু ও পায়ের পাতা জোড়া থাকবে। হাত দুটো সোজা করে শরীরের দুই পাশে রাখতে হবে। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো জোড়া ও সোজা অবস্থায় আস্তে আস্তে উপরে তুলতে হবে এবং মাথার পিছনে যতদূর সম্ভব দূরে নিতে হবে যেন পায়ের আঙুলগুলো মাটি স্পর্শ করতে পারে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এ অবস্থায় ৩০ সেকেন্ড থাকতে হবে। এরপর আস্তে আস্তে পা নামিয়ে আগের অবস্থায় ফিরে যেতে হবে এবং শবাসনে ৩০ সেকেন্ড বিশ্রাম নিতে হবে। এভাবে আসনটি তিনবার অনুশীলন করতে হবে। যাদের আমাশয়, হৃদরোগ, উচ্চ রক্তচাপ আছে এবং যাদের প্লীহা, যকৃৎ অস্বাভাবিক বড় তাদের আসনটি করা উচিত নয়।