1 Answers
শিবু বাবু যে আসনটি অনুশীলন করেন সেটি হলো বৃক্ষাসন এ আসনটি অনুশীলন করতে হলে প্রথমেই দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে, পায়ের পাতা মাটিতে সমানভাবে লেগে থাকবে। এবার ডান পা হাঁটুতে ভেঙে গোড়ালি বাঁ উরুমূলে রাখতে হবে। পায়ের পাতা উরুর সঙ্গে লেগে থাকবে এবং পায়ের আঙ্গুলগুলো নিচের দিকে ফেরানো থাকবে। এখন কেবল বাঁ পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এবার নমস্কারের ভঙ্গিতে হাতের তালু দুইটি জোড়া করে বুকের কাছে আনতে হবে, তারপর তালু দুটি জোড়া রেখে হাত দুইটি সোজা মাথার উপর নিতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এভাবে নিশ্চল হয়ে ১০ সেকেন্ড, থাকতে হবে। পরে হাত নামিয়ে হাতের তালু দুইটি ছেড়ে দিয়ে ডান পা সোজা করে আবার আগের মতো ডান পায়ে দাঁড়িয়ে আসনটি করতে হবে। শেষে শবাসনে ১০ সেকেন্ড বিশ্রাম নিতে হবে। এভাবে তিনবার আসনটি অনুশীলন করতে হবে। ১০ সেকেন্ডে অভ্যস্ত হয়ে গেলে ধীরে ধীরে বাড়িয়ে ৩০ সেকেন্ড করতে হবে। এভাবেই শিবু বাবু আসনটি অনুশীলন করে থাকেন।