1 Answers

সুজয় তার পেটের বায়ুর প্রকোপ কমাতে অর্ধকূর্মাসন নামক আসনটি অনুশীলন করে। নিচে এ আসনটি ব্যাখ্যা করা হলো-

এ আসনটির প্রথমে হাঁটু গেড়ে বসতে হবে। দুই হাঁটু আর দুই পায়ের পাতা জোড়া থাকবে, নিতম্ব থাকবে গোড়ালির উপর। পায়ের তলা উপর দিকে ফেরানো থাকবে। হাত হাঁটুর উপর আরাম করে পাতা থাকবে। হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত অংশ মাটিতে লেগে থাকবে। এবার হাত দুটো সোজা করে দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। নমস্কার করার ভঙ্গিতে এক হাতের তালু আর এক হাতের তালুর লাগিয়ে এক হাতের বুড়ো আঙুল দিয়ে আর এক হাতের বুড়ো অংশ এখন দেখাবে একটা মন্দিরের চূড়ার মতো। এবার হাত সোজা রেখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে প্রণাম করার মতো ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং হাতের সংযুক্ত তালু যতদূর সম্ভব দূরে মাটিতে রাখতে হবে। এ সময় যাতে নিতম্ব গোড়ালি থেকে ওঠে না পড়ে এবং পেটে, বুকে, পাঁজরের দুই পাশে ও উরুতে হালকা চাপ পড়ে সেদিকে লক্ষ রাখতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এ অবস্থায় নিশ্চল হয়ে ৩০ সেকেন্ড থাকতে হবে। এরপর নিঃশ্বাস নিতে নিতে আগের মতো বসতে হবে। তারপর হাতপা সোজা করে ৩০ সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। এভাবে তিনবার করতে হবে। উচ্চ রক্তচাপ রোগীদের এ আসন করা নিষেধ।

5 views

Related Questions