1 Answers

প্রত্যহ সকালে ঘুম থেকে ওঠেই সুমি হলাসন অনুশীলন করে। প্রথমেই উঁবু, হাঁটু ও পায়ের পাতা সোজা করে চিৎ হয়ে মাটিতে শুয়ে পড়ে এবং হাত দুটো শরীরের দুপাশে রাখে। এরপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো একসাথে করে মাথার দিকে উঠাতে থাকে। যতদূর সম্ভব ততদূর উঠাতে থাকে যেন পা মাথার নিকট মাটিতে স্পর্শ করে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এভাবে ৩০ সেকেন্ড থাকে। এরপর আস্তে আস্তে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এবং শবাসনে ৩০ সেকেন্ড বিশ্রাম নেয়। এভাবে সে প্রতিদিন উক্ত আসনটি ৩ বার অনুশীলন করে।

4 views

Related Questions