1 Answers
অর্ধকূর্মাসন অনুশীলনের প্রথমে আমি হাঁটু গেড়ে বসব। দুই হাঁটু আর দুই পায়ের পাতা জোড়া থাকবে, নিতম্ব থাকবে গোড়ালির উপর। পায়ের তলা উপর দিকে ফেরানো থাকবে। হাত হাঁটুর উপর আরাম করে পাতা থাকবে। হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত অংশ মাটিতে লেগে থাকবে। এবার হাত দুটো সোজা করে দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলব। নমস্কার করার ভঙ্গিতে এক হাতের তালু আর এক হাতের তালুর সঙ্গে লাগিয়ে এক হাতের বুড়ো আঙুল দিয়ে আর এক হাতের বুড়ো আঙুল জড়িয়ে ধরব। হাত দুটো কানের সঙ্গে লেগে থাকবে। মেরুদণ্ড সোজা থাকবে। শরীরের উপরের আঙুল স্পর্শ করতে হবে। তখন আমাকে দেখাবে একটা মন্দিরের চূড়ার মতো। এবার হাত সোজা রেখে নিশ্বাস ছাড়তে কোমর থেকে প্রণাম করার মতো ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকাব এবং হাতের সংযুক্ত তালু যতদূর সম্ভব দূরে মাটিতে রাখব। এ সময় যাতে নিতম্ব গোড়ালি থেকে ওঠে না পড়ে এবং পেট, বুকে, পাঁজরের দুই পাশে ও উরুতে হালকা চাপ পড়ে সেদিক লক্ষ রাখব। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এ অবস্থায় নিশ্চল হয়ে ৩০ সেকেন্ড থাকতে হবে। এরপর নিঃশ্বাস নিতে নিতে আগের মতো বসব। তারপর হাত-পা সোজা করে ৩০ সেকেন্ড শবাসনে বিশ্রাম নেব। এভাবে তিনবার অনুশীলন করব।