1 Answers
উদ্দীপকের সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবনাচরণে মূলত ধার্মিকের দশটি বাহ্য লক্ষণ তা প্রতিফলিত হয়েছে। তিনি ধৃতি, ক্ষমা, দম, ধী, বিদ্যা, অক্রোধ প্রভৃতি লক্ষণসমূহের অধিকারী হয়ে ধার্মিক হিসেবে পরিগণিত। আমি মনে করি, ধার্মিকের গুণাবলি অর্জনের মাধ্যমে জগতের হিতসাধন করা সম্ভব। ধার্মিক ব্যক্তি, বেদ, স্মৃতি, সদাচার ও বিবেকের বাণীর আহ্বানে ধৈর্যহারা না হয়ে সকল প্রতিকূল অবস্থায় নিজেকে সংযত রেখে ধর্মরক্ষা করেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, দ্বেষ, মদ, মাৎসর্ব ইত্যাদি থেকে আমাদের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ বজায় রেখে ধার্মিক নিজের অনুসারে চলে। ধার্মিক ব্যক্তি কখনো ভোগে বিশ্বাস করে না, বিশ্বাস করে ত্যাগে। সে সর্বদা সত্যপ্রিয় হয়, দাতা, দয়াবান ইত্যাদি গুণের বহিঃপ্রকাশ তার চরিত্রে ঘটে। তাই বলা যায়, উক্ত গুণসমূহের মাধ্যমে উদ্দীপকের সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আমি জগতের কল্যাণের লক্ষ্যে আত্মনিয়োগ করে আদর্শ জীবনযাপন করতে পারি।