1 Answers
ধার্মিকেরা পরকালে শান্তি পায় আর অধার্মিকের পরিণতি ভয়াবহ- কথাটি পুরাপুরি সঠিক এবং সার্বিক ও তাত্ত্বিক অর্থে যুক্তিযুক্ত।
কেননা ধার্মিক ব্যক্তির লোেভ, দ্বেষ, মোহ, অহংকার হিংসা ইত্যাদি বিষয়গুলো বিবর্জিত হয়। তিনি সদা সন্তুষ্ট, সদানন্দ, সদা হাস্যময়, সদা প্রফুল্ল, সদা নিষ্কাম কর্মের ধারক। ত্যাগী যার মধ্যে সে পরমাত্মায় লীন হয়ে চিরমুক্তি লাভ করেন। অন্যদিকে, অধার্মিক সর্বদা অতৃপ্ত, কামনা বাসনামুক্ত, কুকর্মের ধারক, যা তাকে লোভের বশবর্তী করে পাপের দিকে ঠেলে দেয়। যার ফলে মৃত্যু ও নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ধর্ম নষ্টকারীকে ভগবান বিনাশ করে। তাই বলা যায়, ধর্ম ধার্মিককে সকল অবস্থায় রক্ষা করেন এবং অধার্মিককে ধ্বংস করেন। ধার্মিক ইহলোকে শান্তি পান এবং পরলোকে স্বর্গলাভ করেন।
5 views
Answered