1 Answers
হ্যাঁ, এহতেশামের বাবার সাথে আমি একমত। ভূমিকম্প চলাকালীন জনসাধারণের কিছু করণীয় রয়েছে।
পাঠ্যপুস্তকেও ভূমিকম্প চলাকালীন জনসাধারণের কিছু করণীয় সম্পর্কে বলা হয়েয়ে। এগুলো হলো- নিজেকে ধীরস্থির ও শান্ত রাখা, একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যাওয়া এবং কোনোকিছুর লোভে ঘরে অবস্থান না করা। বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা। বহুতল দালানের ভিতর থাকলে এবং রাতে ভূমিকম্প হলে টেবিল বা খাটের নিচে ঢুকে যাওয়া এবং কাচের জানালা থেকে দূরে থাকা। প্রয়োজনে ঘরের কোণে বা কলামের গোড়ায় আশ্রয় নেওয়া। ঘরের বাইরে থাকলে দালান থেকে, বড় গাছ, বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দূরে থাকা। উঁচু দালান থেকে, জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা। রাস্তার উপর গাড়িতে থাকলে গাড়ি না চালিয়ে ইঞ্জিন বন্ধ করে রাখা। পাহাড়, উঁচু খাদ বা ঢালু জমিতে ভূমিধসের সম্ভাবনা থাকে, এসব স্থান থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া। এভাবে ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণ উল্লিখিত কাজগুলো করতে পারে।
উপরিউক্ত আলোচনা শেষে আমি বলতে পারি, জনসাধারণ যদি পাঠ্যবইয়ে উল্লিখিত এসব করণীয় বিষয়গুলো মেনে চলে তবে ভূমিকম্পের কবল থেকে নিজের জীবনসহ অন্যের জীবনকে নিরাপদে রাখা সম্ভব হবে।