1 Answers

অনিল নিয়মিত অর্ধকূর্মাসন করে ফলে সে উক্ত আসন অনুশীলনে সুস্বাস্থ্য লাভ করবে।

এ আসন নিয়মিত অনুশীলন করলে শরীর অনেক শিথিল হয় এবং মেরুদণ্ড সতেজ হয়। পেটের অভ্যন্তরীণ অংশগুলো সবল ও সক্রিয় হয় এবং আসনকারী অনেক বেশি প্রাণশক্তি ও সুস্বাস্থ্য লাভ করে। মস্তিষ্ক শান্ত হয়, যকৃৎ ভালো থাকে, অজীর্ণ, অম্বল, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ইত্যাদি দূর হয়। হজমশক্তি বাড়ে, পেটে বায়ু থাকলে তার প্রকোপ কমে এবং হাঁপানি আর ডায়াবেটিসে উপকার হয়। পায়ের পেশির ব্যথা ও হাড়ের বাত সারে। কাঁধের পেশির ব্যথা ভালো হয়। পেটের ও নিতম্বের চর্বি কমে এবং পেট ও উরুর পেশি সবল হয়। মন অনেক ধীর, স্থির ও শান্ত হয় এবং সুখ ও দুঃখ সমানভাবে নিতে পারে। ভাবাবেগ, ভয়ভীতি আর ক্রোধ আলগা হয়। আসনকারীকে আস্তে আস্তে দুঃখ-যন্ত্রণা মুক্ত করে, ভোগ-বিলাসের প্রতি উদাসীন করে। যোগীকে তার যোগ সাধনায় মনোনিবেশের জন্য প্রস্তুত করে।

4 views

Related Questions