1 Answers
উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিসমূহ থেকে হরমোন নিঃসৃত হয়। সুস্থ দেহের চাহিদা অনুসারে প্রতিনিয়ত অবারিত ধারায় হরমোন নিঃসৃত হয়। তবে প্রয়োজন অনুযায়ী নিঃসৃত রসের কম বেশি নিঃসরণ মানবদেহে অবাঞ্চিত প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমস্যাগুলো হলো-
i. থাইরয়েড সমস্যা: মানবদেহে থাইরয়েড নিঃসৃত হরমোনেরঘাটতিতে গলগণ্ড বা গয়টার রোগ হয়। এ হরমোনের ঘাটতিতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয়। দেহে আয়োডিনের অভাব হলে এ হরমোনের উৎপাদন ব্যাহত হয়।
ii. বহুমূত্র: অগ্ন্যাশয়ে অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস নামক গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। ফলে প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। বহুমূত্র হলে ঘন ঘন প্রস্রাব হওয়া, অধিক পিপাসা লাগা, ওজন কমে যাওয়া সহ অন্যান্য লক্ষণ দেখা দেয়।
iii. পারকিনসন: সাধারণত পঞ্চাশোর্ধ মানুষজনের এই রোগ হয়। মানুষের মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ কমে গেলে মাংসপেশি তার কার্যকারিতা হারায়। ফলে রোগীর নড়াচড়া ও হাঁটাচলায় কষ্ট হয়।
সুতরাং বলা যায়, হরমোনের অস্বাভাবিক নিঃসরণ মানবদেহে নানাবিধ রোগ তৈরি করে।