1 Answers
উদ্দীপকে উল্লিখিত ব্যাকটেরিয়াটি হলো Mycobacterium tuberculosis ব্যাকটেরিয়াটি দ্বারা ফুসফুস আক্রান্ত হলে যক্ষ্মা রোগের সৃষ্টি হয়। ব্যাকটেরিয়াটি দ্বারা সংক্রমণের লক্ষণ ও প্রতিকার নিম্নে বর্ণিত হলো-
যক্ষ্মা রোগের লক্ষণসমূহ:
- রোগীর ওজন কমতে থাকে, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে।
- সাধারণত তিন সপ্তাহের বেশি সময় কাশি থাকে।
- খুসখুসে কাশি হয় এবং কখনও কখনও কাশির সাথে রক্ত যায়।
- রাতে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসে।
- দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না।
- বুকে পিঠে ব্যথা হয়।
- অজীর্ণ ও পেটের পীড়া দেখা দেয়।
যক্ষ্মা রোগটির প্রতিকারের উপায়:
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা।
- এ রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী।
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগ নিবারণের নিয়মগুলো কঠিনভাবে মেনে চলা।
- রোগীকে হাসপাতালে বা স্যানাটোরিয়ামে পাঠানো অধিক নিরাপদ।
- রোগীর ব্যবহারের সবকিছু পৃথক রাখা উচিত।
- রোগীর কফ বা থুথু মাটিতে পুঁতে ফেলতে হয়।
- রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা ও পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রাখা।
- ডাক্তারের নির্দেশ ব্যতীত কোনো অবস্থায় ঔষধ সেবন বন্ধ করা উচিত নয়।