1 Answers

জনাব জাকিরের ব্যবসায়ের অর্থায়নের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ বলে 'আমি মনে করি।

ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করা হলো অর্থায়ন। কিন্তু ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহারের প্রয়োজন পড়ে। ব্যবসায় শুরু ও সম্প্রসারণের প্রতিটি ক্ষেত্রে অর্থের দরকার হয়। তাই অর্থকে ব্যবসায়ের রক্ত প্রবাহ বলা হয়। উদ্দীপকের জনাব জাকির একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। তিনি কক্সবাজারে রেস্টুরেন্টটির শাখা খুলতে যাচ্ছেন। কিন্তু অর্থের স্বল্পতার কারণে তিনি তার পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছেন না। এক্ষেত্রে তিনি অর্থের গুরুত্ব অনুভব করছেন। 

অর্থ হলো একটি ব্যবসায়ের প্রাণ। ব্যবসায় শুরু করার জন্য অর্থায়নের প্রয়োজন হয়। আবার ব্যবসায় সম্প্রসারণ ও দক্ষভাবে পরিচালনা করার ক্ষেত্রেও অর্থের প্রয়োজন। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনাব জাকিরের ব্যবসায় শুরু করতে অর্থের যোগান দিতে হয়েছে। একইভাবে ব্যবসায় সম্প্রসারণে অর্থায়নের ভূমিকা আছে। কারণ অর্থের যথাযথ ব্যবস্থা না থাকায় তিনি কক্সবাজারে ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারছেন না। তাই অর্থায়নের ভূমিকার কথা মাথায় রেখে জনাব জাকিরের ব্যবসায় সিদ্ধান্ত নেওয়া উচিত।

5 views

Related Questions