1 Answers

উদ্দীপকে অন্যতম সামাজিক সমস্যা দুর্নীতির কথা বলা হয়েছে।

দুর্নীতির সামাজিক প্রভাব সুদূরপ্রসারী। দুর্নীতিপ্রবণ সমাজে ন্যায্য অধিকার পাওয়া যায় না এবং যোগ্যদের বঞ্চিত করা হয়। দুর্নীতি সমাজে মানুষের মাঝে হতাশা সৃষ্টি করে, সৃজনশীলতার ব্যাঘাত ঘটায়। ফলে সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দুর্নীতির কারণে দারিদ্র্যের হার বৃদ্ধি পায় এবং আদর্শ, মূল্যবোধ লোপ পেতে থাকে। এ সামাজিক সমস্যা জাতীয় উন্নয়ন বিপর্যস্ত করে। একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দুর্নীতি সবচেয়ে বড় বাধা। তাই যত দ্রুত সম্ভব সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা প্রয়োজন। এজন্য আমি মনে করি দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন ব্যাপক গণসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা। গণসচেতনতা গড়ে তোলার কার্যকর হাতিয়ার হলো গণমাধ্যম। এ গণমাধ্যমে দুর্নীতি সম্পর্কে তথ্য প্রচার করে গণসচেতনতা গড়ে তোলা সম্ভব। সমাজের সর্বস্তরের জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হলে দুর্নীতি নির্মূল করা সম্ভব। দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করলেও সমাজ থেকে দুর্নীতি কমে যাবে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, আইনের শাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন কর্মসূচি প্রভৃতির মাধ্যমেও দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।

পরিশেষে আমি মনে করি, দুর্নীতির ক্ষতির প্রভাব থেকে বাঁচতে উল্লিখিত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক।

4 views

Related Questions