মতিন সাহেবের রক্তে উপস্থিত যৌগটি ক্ষতিকর হলেও এর উপকারিতা রয়েছে-তোমার মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মতিন সাহেবের রক্তে উপস্থিত যৌগটি হলো কোলেস্টেরল, যা ক্ষতিকর হলেও এর উপকারিতা রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
কোলেস্টেরল যে লিপোপ্রোটিন যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয় তার একটি হলো LDL এবং অন্যটি হলো HDL LDL কে খারাপ কোলেস্টেরল বলা হয়, কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় ফলে হৃদ- সংক্রান্ত গুরুতর সমস্যায় মানুষ আক্রান্ত হয় এমনকি মৃত্যুও ঘটতে পারে। অপরদিকে, HDL কে উপকারী বা ভালো কোলেস্টেরল বলা হয়। HDL মানব দেহের নানাবিধ উপকার করে থাকে। বিশেষজ্ঞরা বলে HDL হৃদরোগের ঝুঁকি কমায়। শারীরিক বৃদ্ধিতে HDL ক্ষতিকর LDL এর বিপরীত কাজ করে। আদর্শ HDL এর মান রক্তের প্রবাহ স্বাভাবিক রাখে। এতে হৃৎপিণ্ডের কার্যকলাপ স্বাভাবিক থাকে। ধমনিতে স্বাভাবিকভাবে রক্ত চলাচল করতে পারবে। এর ফলে স্নায়ুবিক কার্যকলাপও স্বাভাবিক থাকবে। ফলে মস্তিষ্কের স্বাভাবিক কাজ ভালভাবে সম্পন্ন হবে। এছাড়া HDL কোষ প্রাচীর তৈরি ও রক্ষা করে। কোষের ভেদ্যতা নির্ণয় করে। মানবদেহের জনন হরমোন এনড্রোজেন ও ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।
সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, কোলেস্টেরল যৌগটি ক্ষতিকর হলেও এর উপকারিতাও রয়েছে।