1 Answers

দৃশ্যকল্প-১ এ মতিন সাহেবের মানবীয় সম্পদ রয়েছে।

সম্পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা- মানবীয় সম্পদ ও বস্তুগত সম্পদ। যা মানুষের গুণ, চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায় তাকে মানবীয় সম্পদ বলে। যেমন- সময়, বিদ্যা, শক্তি, দক্ষতা, জ্ঞান ইত্যাদি।

দৃশ্যকল্প-১ এ জনাব মতিন একটি সরকারি কলেজের বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক। তিনি উক্ত বিষয়ে অনেক গবেষণাধর্মী বই লিখেছেন। তার চিন্তা, জ্ঞান এবং পড়ানোর দক্ষতায় তিনি ছাত্রছাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়। জনাব মতিন তার জ্ঞানের সাহায্যে ছাত্রছাত্রীদের পড়ান। একাজে তিনি দক্ষতা অর্জন করেছেন। এছাড়া তিনি তার জ্ঞানের সাহায্যে অনেক গবেষণাধর্মী বই লিখেছেন। তার জ্ঞান, দক্ষতা মানবীয় সম্পদের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, মতিন সাহেবের মানবীয় সম্পদ রয়েছে।

6 views

Related Questions