1 Answers
রহিমা খাতুনের ছেলে মানবীয় ও বস্তুগত দু'ধরনের সম্পদই নষ্ট করে।
যে সম্পদ মানুষের গুণ, চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায় তাই মানবীয় সম্পদ। যেমন- সময়, বিদ্যা, শক্তি ইত্যাদি। অপরদিকে যে সম্পদ চাহিদা পূরণে সহায়ক তাই বস্তুবাচক সম্পদ। যেমন- টাকা, জমি, বাড়িঘর ইত্যাদি।
রহিমা তার সময়, শক্তি, ক্ষমতা, দক্ষতা, বুদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করে পরিবারের আয় বৃদ্ধি করেন। তিনি অবসর সময়ে হাঁস-মুরগী পালন করে অর্থ উপার্জন করেন। এক্ষেত্রে তার মানবীয় সম্পদ ব্যয় হচ্ছে এবং বস্তুগত সম্পদ অর্জন হচ্ছে। এই কষ্টে উপার্জিত অর্থ তার ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে। অর্থাৎ সে একদিকে যেমন তার মায়ের মানবীয় সম্পদ নষ্ট করছে, অপরদিকে তার মায়ের মানবীয় সম্পদ কাজে লাগিয়ে উপার্জিত অর্থও নষ্ট করছে। তাই বলা যায়, সে মানবীয় ও বস্তুগত উভয় ধরনের সম্পদই নষ্ট করছে।