উদ্দীপকের রহিমা বিকাশের কোন স্তরে রয়েছে তা উল্লেখ করে সে স্তরের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের রহিমা 'বয়ঃপ্রাপ্তির শেষভাগ' স্তরটিতে রয়েছে।
সমগ্র মানব জীবনকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। এগুলো বিকাশের স্তর নামে পরিচিত। মানবজীবনের একেকটি স্তরে একেক বৈশিষ্ট্য বিদ্যমান।
পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সকে বলা হয় বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ। এ বয়সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মা-বাবা হিসেবে পরিবারের দায়িত্ব গ্রহণ। এ সময়ে বিয়ের পর ভিন্ন পরিবেশ থেকে আসা দুজনের মধ্যে খাপ খাওয়ানো শিখতে হয়। এছাড়াও এই বয়সে সন্তান লালন- পালন করতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। স্বামী-স্ত্রীর সুন্দর সমঝোতায় গৃহ পরিচালনায় সফলতা আসে। চাকরি, বিয়ে, সন্তান। সবকিছু নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে এ বয়সে বাইরে অন্য কোনো বিষয়ে মনোযোগী হওয়ার অবকাশ পাওয়া যায় না। উদ্দীপকে রহিমা পঁয়ত্রিশ বছর বয়সী। তার মধ্যেও উল্লিখিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান।