1 Answers
জেবার বয়স ৮ বছর। অর্থাৎ সে মধ্য শৈশবে অবস্থান করছে।
৬ থেকে ১১ বছর বয়সসীমা মধ্য শৈশবের অন্তর্ভুক্ত। এই বয়সে ছেলে- মেয়েরা তাদের পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানে এবং নতুন নতুন দায়িত্ব পালনে দক্ষ হয়। মধ্য বয়সে ছেলেমেয়েরা তাদের লিঙ্গ অনুযায়ী সামাজিক ভূমিকা পালন করে। তারা সমবয়সীদের সাথে সঠিক আচরণ করতে শিখে ও খেলাধুলায় দক্ষ হয়।
নিয়মসমৃদ্ধ খেলায় যেমন- বৌচি, ফুটবল, গোল্লাছুট ইত্যাদিতে অংশ নেয়। তারা যুক্তিপূর্ণ চিন্তা করতে শেখে ও ভাষার দক্ষতা অর্জন করে। ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বস্তু সম্পর্কে তাদের ধারণা অনেক সুস্পষ্ট হয়। তারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পছন্দ করে। বন্ধুত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা রাখে।
5 views
Answered