1 Answers

আরিশা বিকাশের প্রারম্ভিক শৈশবকালে অবস্থান করছে। 

২-৬ বছর প্রারম্ভিক শৈশবকাল। এ সময়ে শিশু লম্বা ও ক্ষীণকায় হয়। হাঁটা, দৌড়ানো, আরোহণ করা, ধরা ইত্যাদিতে আরও বেশি দক্ষতা অর্জন করে। তারা অনেক বেশি নিজের কাজগুলো করতে পারে। যেমন- নিজে নিজে খাওয়া, নিজে নিজে পোশাক পরা, পরিষ্কার- পরিচ্ছন্ন হওয়া ইত্যাদি। তারা পরিবারের সদস্যদের অনুকরণ করে খেলে। তারা সমবয়সীদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করে। এ বয়সে তারা কৌতুহলী হয় ও অনেক প্রশ্ন করে।

আরিশার বয়স চার বছর। অর্থাৎ সে প্রারম্ভিক শৈশবকালে রয়েছে। এ স্তরের বৈশিষ্ট্য অনুযায়ী সে নিজের কাজগুলো নিজে নিজে করতে চায়। যেমন- নিজে নিজে খেতে চায়, পোশাক পরতে চায়। পরিবারের সদস্যদের অনুকরণ করে সে খেলে। যা দেখে সেটা সম্পর্কে প্রশ্ন করে।

4 views

Related Questions