1 Answers
মিহির বিকাশের প্রারম্ভিক শৈশব স্তরে আছে।
প্রারম্ভিক শৈশবের সময়সীমা দুই থেকে ছয় বছর। এ সময়ে শিশু লম্বা ও ক্ষীণকায় হয়। হাঁটা, দৌড়ানো, আরোহণ করা, কোনো কিছু ধরা ইত্যাদিতে তারা আরো বেশি দক্ষতা অর্জন করে। এ বয়সী শিশুরা নিজের কাজগুলো করতে পারে। যেমন- নিজে খাওয়া, পোশাক পরা, পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া ইত্যাদি। এ সময় শিশুরা স্কুলে যাওয়া এবং সমবয়সীদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করে। এ বয়সে তারা কৌতূহলী হয় ও অনেক প্রশ্ন করে।
মিহির স্কুলে যায়। সে তার ছোট ভাইয়ের প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখে।
সে কৌতুহলী হয়ে তার মাকে ছোট ভাই সম্পর্কে নানা প্রশ্ন করে। ছোটবেলায় সে এ ধরনের কাজ করত কিনা জিজ্ঞাসা করে। তার এসব আচরণ প্রারম্ভিক শৈশবের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মিহির প্রারম্ভিক শৈশব স্তরে অবস্থান করছে।