1 Answers
আলোচ্য উদ্দীপকে মিহির আর অমৃতা সমাজে প্রচলিত ব্রাহ্মরীতি অনুসারেই বিবাহ করে। বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে শুভলগ্নে তাদের বিবাহ শুরু হয়। মিহির আর আত্মীয়রা সন্ধ্যায় অমৃতাদের বাড়িতে আসে। অমৃতার বাবা অমৃতাকে বস্ত্র এবং অলংকার দ্বারা আচ্ছাদিত করলেন। পুরিহিত এলেন। আগুন জ্বালানো হলো। অগ্নিকে সাক্ষী রেখে পুরোহিত প্রজাপতিকে আহ্বান করলেন। মিহির আর অমৃতাকে মুখোমুখি বসানো হলো। অমৃতার পিতা এসে মিহিরের হাতে কন্যাকে সমর্পণ করলেন। পুরোহিত মন্ত্র পড়লেন। মহিলারা উলুধ্বনি দিল। এরপর তাদের শুভদৃষ্টি হলো। অগ্নি, নারায়ণ, গুরু সকলকে সাক্ষী রেখে সাতপাকে ঘোরানোর মাধ্যমে তাদের বিবাহ অনুষ্ঠান শেষ হলো। তাই বলা যায়, মিহির আর অমৃতা সমাজের প্রচলিত ব্রাহ্ম রীতি অনুসারে বিবাহ করেছিল।
5 views
Answered