1 Answers

তপু ও তপতীর বিবাহটি গান্ধর্ব বিবাহ।

উদ্দীপকের বর্ণনায় তাপস বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করে তখন পরিচয় শিপ্রার সাথে। তারপর আস্তে আস্তে সে শিপ্রাকে ভালোবেসে ফেলে। তাপস'ও শিপ্রার ভালোবাসা যখন গভীর হয় তখন তারা দুজনে বিয়ে করার স্বপ্ন দেখে এবং একদিন সিদ্ধান্ত নেয় মন্দিরে গিয়ে মাল্য বিনিময়ের মাধ্যমে বিয়ে করার। এসব ব্যাপারে তাপস তার বাবা মাকে কিছুই জানায়নি। পরবর্তীতে তাপস যখন পড়াশোনা শেষ করে চাকরিতে যোগদান করে তখন মা-বাবা তাকে বিয়ের কথা বলে। তাপস তখন তাদের মাল্য বিনিময়ের মাধ্যমে বিয়ের ঘটনা বুঝিয়ে বলে। স্মৃতিশাস্ত্রে বিবাহের যে বর্ণনা দেওয়া আছে তাতে বলা হয়েছে নারী পুরুষ পরস্পরের মধ্যে ভাবের আদান-প্রদানের মাধ্যমে মন্দিরে মাল্যবিনিময় করে যে বিবাহ করে তার নাম গান্ধর্ব বিবাহ। যা তাপসের বিবাহের মধ্যে প্রতিফলিত। তাই বলা যায়, তাপস ও শিপ্রার বিবাহটি গান্ধর্ব বিবাহ।

4 views

Related Questions