রতনের উপার্জিত অর্থ অর্থনীতির কোন অবস্থাকে নির্দেশ করছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে রতনের উপার্জিত অর্থ অর্থনীতির রেমিটেন্স অবস্থাকে নির্দেশ করে এবং তা বাংলাদেশের অর্থনীতিতে মোট জাতীয় আয় অর্থাৎ GNP তে অন্তর্ভুক্ত হবে।
GNP তে সাধারণত দেশের জনগণ কর্তৃক উৎপাদন, যা দেশের ভেতরে বা বাইরে যেখানেই হোক না কেন তা অন্তর্ভুক্ত হয়। যদি X দ্বারা আমরা বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় বুঝাই এবং M দ্বারা দেশে অবস্থানরত বিদেশিদের আয় বুঝাই তাহলে মোট জাতীয় উৎপাদন (GNP) = মোট দেশজ উৎপাদন (GDP + (XM)। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তবে বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে না। তবে বিদেশে বসবাসকারী ও কর্মরত দেশি নাগরিক, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন (GNP) শুধু দেশের নাগরিকদের উৎপাদন হিসেবে গণনা করে। এ নাগরিকেরা দেশে অথবা বিদেশে যেখানেই অবস্থান করুক না কেন, এক্ষেত্রে নাগরিকই গুরুত্বপূর্ণ।
সুতরাং দেখা যায়, রতনের উপার্জিত অর্থ অর্থনীতির রেমিটেন্স হিসেবে মোট জাতীয় উৎপাদনে (GNP) অন্তর্ভুক্ত হবে।