1 Answers
উদ্দীপকে গণি মিয়ার আচরণ হযরত মুহাম্মদ (স.)-এর আগমনের পূর্ববর্তী সামাজিক অবস্থাকে নির্দেশ করে।
প্রিয় নবি (স.)-এর আবির্ভাবের পূর্বে সারা বিশ্বজগৎ বিশেষ করে আরব সমাজ অজ্ঞতা ও বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সে সময় নারীদের কোনো মানমর্যাদা ছিল না। তাদের কোনোরূপ অধিকার ছিল না। নারীদের দ্রব্যসামগ্রী মনে করা হতো। তারা ছিল ভোগ্যপণ্য, আনন্দদায়ক, প্রেমদায়িনী, সকল ভাঙনের উৎস, নরকের দরজা, অনিবার্য পাপ ইত্যাদি নামে খ্যাত। এমনকি কোনো সভ্যতায় বিষধর সাপের সাথে তুলনা করা হতো। তৎকালীন আরবের লোকেরা কন্যাসন্তানের জন্মকে অপমানজনক মনে করত ও কন্যাশিশুকে জীবন্ত কবর দিত। উদ্দীপকে কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে জামিলার সাথে গণি মিয়ার দুর্ব্যবহার ইসলাম আগমনের পূর্ববর্তী সময়ের অবস্থাকে নির্দেশ করছে।