1 Answers

উদ্দীপকে 'খ' বড়ুয়ার আচরণ অকুশল কর্মকে নির্দেশ করে। 'খ' বড়ুয়া প্রাণী বধ এবং মিথ্যা কথা বলে। সে সহজেই রেগে যায় এবং অপরকে হিংসা করে। তার এসব কাজ অকুশল কর্মের পর্যায়ভুক্ত।

অকুশল শব্দের অর্থ হলো পাপ, দোষ, অপুণ্য, অপরাধ, অশুভ কার্য, অমঙ্গলকর্ম, অন্যায়, হিংসা ইত্যাদি। অকুশল কর্ম মানে পাপকর্ম। যে কর্মের ফলে মানুষ জন্মান্তরে দুঃখ ভোগ করে তাই অকুশল কর্ম। এই কর্মে লোভ, দ্বেষ ও মোহ রয়েছে। অপরের খারাপ করা বা খারাপ ক্ষতি করার চিন্তাই অকুশল কর্ম। যার ফলে কোনো জীবে ভালোবাসা বা দয়া থাকে না। যারা এই ধরনের কর্ম করে তারা সবসময় মিথ্যা কথা বলে। অন্যকে হিংসা করে এবং অন্যের ক্ষতি করতে চাই। সহজেই রেগে যায় এবং নিজের ইচ্ছাতে প্রাণীহত্যা পর্যন্ত করতে পারেন। তাই এই কর্মের ফলে মানুষ সমাজে অপমানিত ও নিন্দার ভাগী হয়। সব প্রাণীকেই অকুশল কর্মের ফল ভোগ করতে হয়।

5 views

Related Questions