1 Answers

তনয় বড়ুয়ার কাজের সাথে সম্রাট অশোকের বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারে অবদানের সঙ্গে সাদৃশ্য রয়েছে।

বৌদ্ধধর্মের প্রচার-প্রসারে সম্রাট অশোকের অবদান সর্বজন স্বীকৃত। ধর্ম প্রচারক হিসেবে তাঁর খ্যাতি পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছিল। তিনি মৌর্য স্ট্রাটগণের চিরাচরিত প্রমোদ ভ্রমণ বন্ধ করে দেন। তার পরিবর্তে সর্বপ্রাণির কল্যাণ কামনায় তিনি বুদ্ধের বাণী প্রচার ও তীর্থ ভ্রমণের জন্য অর্যাত্রার ব্যবস্থা করেন। ধর্ম প্রচারের জন্য 'ধর্মমহামাত্র' নামে এক বিশেষ প্রণির রাজকর্মচারি নিযুক্ত করেন। তাঁরা নগরে প্রান্তরে সর্বত্র ধর্মনীতি প্রচার করতেন। তিনি প্রজাদের ধর্মশিক্ষার জন্য স্থানে স্থানে, পর্বতগাত্রে, প্রস্তর ভঙে ধর্মবাণীসমূহ খোদিত করান। নিজেও বুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো দর্শনে যেতেন। কথিত আছে, সম্রাট অশোক বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানসমূহ স্মরণীয় করে রাখার জন্য চুরাশি হাজার বিহার, চৈত্য, স্তূপ ও স্তম্ভ নির্মাণ করান। বিহারের জন্য ভূমি দান করেন।

উদ্দীপকে তনয় বড়য়ার কথা বলা হয়েছে যিনি তীর্থ ভ্রমণ, বুদ্ধবাণী প্রচার ও ছাত্রম রক্ষার কাজ করেছেন যা সম্রাট অশোকের কার্যবলীর সাথে সাদৃশ্যপূর্ণ।

6 views

Related Questions