1 Answers
মানুষ তথা জীবগণের ভালো-মন্দ তার কর্মের ওপর নির্ভরশীল প্রত্যেক প্রাণীর কাজের ফল তাকেই ভোগ করতে হয় তাই কর্মকে জীবগণের সঙ্গী বলা হয়।
কর্মবাদ অনুসারে প্রত্যেক মানুষকে তার নিজ কৃতকর্মের ফল ভোগ করতে হয়। যে যেমন কর্ম করবে সে তেমন কর্মফল ভোগ করবে। মানুষের জীবন কর্মবিধান দিয়ে শৃঙ্খলিত হয়ে আসছে। অতীতের উপর যেমন বর্তমান জীবন নির্ভর করে, আবার বর্তমানের উপরও ভবিষ্যৎ জীবন নির্ভর করে। কর্ম যদি ভালো-মন্দ হয় তবে ফলও ভালো-মন্দ হবে। এভাবেই জীবের জীবন কর্মের ডোরে বাধা থাকে।
4 views
Answered