1 Answers
অভিধর্ম পিটকের মূল আলোচ্য বিষয় হলো বৌদ্ধ দর্শন। তাই অভিধর্ম পিটককে বৌদ্ধধর্মের দর্শন বলা হয়।
ত্রিপিটকের তৃতীয় বা শেষভাগ হলো অভিধর্ম পিটক। বৌদ্ধধর্ম দর্শনের সমৃদ্ধ আলোচনায় এ গ্রন্থটি ভরপুর। বুদ্ধের দর্শনের সূক্ষাতিসূক্ষ বিশ্লেষণই অভিধর্ম। বুদ্ধের মনস্তাত্ত্বিক উপদেশই অভিধর্মের মূল বিষয়বস্তু। সূত্র পিটকে যেসব দার্শনিক ও নৈতিক বিষয়সমূহ অনুসরণ করার উপদেশ রয়েছে সেসব বিষয় অভিধর্ম পিটকে সৃক্ষ ও বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
5 views
Answered