1 Answers

উদ্দীপকের ২য় ব্যক্তির বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি উক্ত ব্যক্তির অর্থাৎ ধর্মপালের সাহিত্যকর্মে প্রাচীন ভারত ও শ্রীলঙ্কার ধর্ম দর্শন তথা বুদ্ধের ধর্ম দর্শন আলোচিত হয়েছে- উক্তিটি যথার্থ।

অট্ঠ‌কথাচার্য ধর্মপাল খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে দক্ষিণ ভারতের দমিল রাজ্যের পদরতিথে জন্মগ্রহণ করেন। তিনি পরমত্থদীপনী নামে পরিচিত সাতটি গ্রন্থ রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন। অর্থাৎ উদ্দীপকের ২য় ব্যক্তির বৈশিষ্ট্যে উক্ত অঠকথাচার্য ধর্মপালের ইঙ্গিত দেওয়া হয়েছে।

ধর্মপাল সুপ্রসিদ্ধ অট্ঠ‌কথাচার্য ছিলেন। অট্টকথা, টীকা, এবং অনুটীকা লিখে তিনি পালিসাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তাঁর রচিত অট্‌ঠকথা সাহিত্যে প্রাচীন ভারতের নৃতাত্ত্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বিশেষত লোককাহিনীর সাহায্যে শাক্য কোলীয়, মল্ল, লিচ্ছবি প্রভৃতি জাতির উৎপত্তি সম্পর্কে চিত্তাকর্ষক বিবরণ দেওয়া হয়েছে। এই সাহিত্যে প্রাচীন ভারত ও শ্রীলঙ্কার রাজনৈতিক অবস্থা সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায়। এছাড়াও এতে প্রাচীন ভারত ও শ্রীলঙ্কার ধর্ম-দর্শন, সমাজ, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, ভূগোল প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। তাই এগুলো জানার জন্য পালি অট্ঠ‌কথা সাহিত্যের গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions