1 Answers
কুরুক্ষেত্রে কৌরব ও পান্ডবদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ যুদ্ধে ধার্মিকগণের সাময়িক দুঃখ-কষ্টের পর তাদের জীবনে ফিরে আসে সার্বিক মঙ্গলের জয়। অপরদিকে অধার্মিকের জীবনে নেমে আসে পরাজয় ও ধ্বংস। এ যুদ্ধের মূলে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দন্ড, রাজনীতির কূটকৌশলের আশ্রয়ে যেন তেন প্রকারে প্রতিপক্ষের ক্ষতিসাধন করা এবং ন্যায় ও সত্যকে পরিহার করে অন্যকে তার প্রাপ্তি থেকে বঞ্চিত করা। তাই আমরা দেখি, দূর্যোধনের সকল চক্রান্ত ব্যর্থ করে ধর্মের জয় হয়েছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে, কুরুবংশ ধ্বংস হয়েছে, পাণ্ডবগণ হৃদরাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে যে, যারা ধার্মিক ও ন্যায়ের পথে থাকে ভগবান তাদের সাহায্য করেন। আর যারা অধর্ম ও অন্যায়ভাবে অপরের বস্তু কেড়ে নিতে চায় ঈশ্বর তাদের ক্ষমা করেন না।
সুতরাং এ যুদ্ধের পরিসমাপ্তিতে দেখা যায় যে, 'যথা ধর্ম তথা জয়।'