1 Answers
'যথা ধর্ম, তথা জয়'- উক্তিটির মাধ্যমে মূলত ধর্মের জয়কেই বোঝানো হয়েছে। অন্যভাবে বলতে গেলে যে ব্যক্তি বা সমাজে ধর্মের প্রভাব বিদ্যমান সেখানে অন্যায়-অত্যাচার থাকে না। অত্যাচারীর শাসন ধর্ম তথা ঈশ্বরের বিশ্বাসীদের কাছে দুর্বল হয়ে পড়ে। উক্তিটির মাধ্যমে আমরা রাম এবং রাবণের যুদ্ধের দিকে দৃষ্টিপাত করতে পারি। সেখানে অবতার রাম অত্যাচারী শাসক রাবণকে সবংশে ধ্বংস করেছিলেন।
7 views
Answered