1 Answers
কর্মীদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা এবং তাদেরকে ইতিবাচকভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করার সামর্থ্য হলো মানবিক সম্পর্ক অনুধাবন।
একজন সফল নেতার অবশ্যই অধীনস্থ কর্মীদের আশা-আকাঙ্ক্ষা, দৃষ্টিভঙ্গি, যোগ্যতা, রুচি, ব্যক্তিত্ব অনুধাবন করার যোগ্যতা থাকা উচিত। সহকর্মীদের মনোভাব অনুযায়ী নেতৃত্ব দিতে না পারলে কার্যকর ও সুদূরপ্রসারী ফলাফল আশা করা যায় না। তাই নেতাকে কর্মীদের মনোভাব অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়।
7 views
Answered