1 Answers
সমাজে বসবাসরত মানুষের সংখ্যা, মূল্যবোধ, আচার-আচরণ, দেশীয় ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস প্রভৃতির সমন্বয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। সামাজিক পরিবেশের উপাদানগুলোর প্রতি লক্ষ রেখে ব্যবসায়ের বিভিন্ন ধরন নির্বাচন করা হয়। মূলত সমাজের মানুষের রুচি অনুযায়ী চাহিদা পূরণের মাধ্যমে ব্যবসায় টিকে থাকে। তাই এর সম্প্রসারণে সামাজিক উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন: টাঙ্গাইলের চমচম ও তাঁতের শাড়ি, পহেলা বৈশাখ উপলক্ষে দেশীয় পণ্যের (শাড়ি, পিঠা প্রভৃতি) ব্যবসায়।
4 views
Answered