1 Answers
যান্ত্রিক শক্তি আবিষ্কারের ফলে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ইউরোপের শিল্প জগতে উৎপাদন ব্যবস্থায় যে পরিবর্তন হয়, তাকে শিল্পবিপ্লব বলে।
১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত সময়কে শিল্পবিপ্লব যুগ বলা হয়। এ সময়ে ইউরোপের কল-কারখানায় উৎপাদন ক্ষেত্রে যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়। ফলে পশুনির্ভরতা দূর হয় ও কায়িক শ্রমের ব্যবহার কমে। এতে পারিবারিক উৎপাদন ব্যবস্থাগুলো বড় শিল্প কারখানায় রূপ নেয়। আর যন্ত্রপাতির ব্যবহারে কম সময়ে বেশি উৎপাদন সম্ভব হয়।
4 views
Answered