1 Answers
মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশের যে সীমাহীন ক্ষয়ক্ষতি হয় তা কাটিয়ে ওঠার চেষ্টায় যখন বাংলাদেশের জনগণ ও সরকার ব্যস্ত, তখন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি, খাদ্য সংকট এবং ১৯৭৩-৭৪ সালের বন্যায় দেশে খাদ্য উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়। ফলে খাদ্য সংকট সৃষ্টি হয়। বঙ্গবন্ধু এ অবস্থায় অর্থনৈতিক মুক্তি এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে 'বাংলাদেশ কৃষক- শ্রমিক আওয়ামী লীগ' (বাকশাল) নামে একটি রাজনৈতিক দল গঠন করেন, যার লক্ষ্য ছিল নতুন সমাজ গড়ে তোলা। এটিই ছিল বঙ্গবন্ধুর 'দ্বিতীয় বিপ্লব কর্মসূচি'।
4 views
Answered