1 Answers

মানুষ হয়ে মানুষকে ঘৃণা না করে ভালোবাসাই আত্মার ধর্ম।

'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে মানুষ হয়ে মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে। লেখক এখানে আত্মার ধর্ম সম্পর্কে বলেছেন- সমাজে যারা অবহেলিত তাদের বুকে টেনে নিলে, ভালোবাসলেই দেশ ও দশের মুক্তি। তাদের উপেক্ষা না করে, ঘৃণা না করে, ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া উচিত। কারণ এটা আত্মার ধর্ম। সেই ধর্ম থেকে দূরে গিয়ে তাদের উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেলে নিজের আত্মাকে অপমান করা হয়। কারণ মানবতা বা মনুষ্যত্বহীনতা আত্মার ধর্ম নয়।

4 views

Related Questions